
page
আন নূর হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ
সংগঠনের ঐক্য, শৃঙ্খলা, স্বচ্ছতা ও স্থায়িত্ব বজায় রাখতে সকল সদস্যকে নিম্নোক্ত নীতিমালা মেনে চলতে হবে।
- নীতিমালা
- গঠনতন্ত্র
সদস্যদের নীতিমালা ও গঠনতন্ত্র
- 1১. মূলনীতি ও আদর্শ• কোরআন ও সুন্নাহর আলোকে কার্যক্রম পরিচালনা করা। • হাফেজ, কারী ও কোরআনের খাদেমদের ঐক্য ও মর্যাদা রক্ষা করা। • আমানতদারি, ন্যায়বিচার ও নিরপেক্ষতা বজায় রাখা।
- 2২. সদস্যদের দায়িত্ব• নিজ নিজ পদবি ও দায়িত্ব যথাযথভাবে পালন করা। • নিজ নিজ জেলা ও উপজেলায় অডিশন আয়োজনের উদ্যোগ নেওয়া। • ফাউন্ডেশনের প্রচার-প্রসার ও সদস্য সংগ্রহ করা। • কেন্দ্রীয় সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়ন করা। • নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করা।
- 3৩. আচরণবিধি ও শৃঙ্খলা• পারস্পরিক সম্মান, সৌহার্দ ও ভ্রাতৃত্ব বজায় রাখা। • গুজব, মিথ্যা তথ্য, অপপ্রচার ও বিভেদ সৃষ্টি থেকে বিরত থাকা। • অনুমতি ছাড়া সাংগঠনিক গোপনীয় তথ্য প্রকাশ করা না। • অনুমতি ছাড়া ব্যক্তিগত স্বার্থে ফাউন্ডেশনের নাম ও লোগো ব্যবহার করা না। • মতবিরোধ হলে সাংগঠনিক আলোচনার মাধ্যমে সমাধান করা।
- 4৪. কেন্দ্রীয় কমিটির দায়িত্ব• জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, অডিশন ও প্রশিক্ষণ পরিচালনা করা। • জেলা ও উপজেলা কমিটি গঠন ও তদারকি করা। • সদস্যদের দায়িত্ব বন্টন ও কার্যক্রম মূল্যায়ন করা। • সাংগঠনিক সিদ্ধান্ত ও কার্যক্রম বাস্তবায়ন করা।
- 5৫. সভা ও উপস্থিতি• নির্ধারিত সভায় যথাসময়ে উপস্থিত থাকা। • অনুপস্থিত থাকলে পূর্বেই কর্তৃপক্ষকে জানানো। • সভার সিদ্ধান্ত মেনে চলা ও বাস্তবায়নে সহযোগিতা করা। • অনলাইন সভায় সক্রিয় অংশগ্রহণ করা।
- 6৬. আর্থিক স্বচ্ছতা• সকল আয়-ব্যয়ের লিখিত হিসাব রাখা। • সংগঠনের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার না করা। • অনুদান ও অর্থ ব্যয়ের প্রমাণ সংরক্ষণ করা। • আর্থিক অনিয়মের ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা।
- 7৭. বিচারক ও প্রশিক্ষকদের দায়িত্ব• প্রতিযোগিতায় নিরপেক্ষভাবে নম্বর প্রদান করা। • পক্ষপাত ও ব্যক্তিগত প্রভাবমুক্ত থাকা। • নির্ধারিত নিয়মে প্রশিক্ষণ ও দায়িত্ব পালন করা। • প্রতিযোগী ও শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর আচরণ করা।
- 8৮. সদস্যপদ স্থগিত ও বাতিল• নিম্নোক্ত কারণে সদস্যপদ স্থগিত বা বাতিল হতে পারে: - গঠনতন্ত্র ও নীতিমালা লঙ্ঘন। - দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গ। - আর্থিক অনিয়ম বা আমানতের খেয়ানত। - সংগঠনের ঐক্য ও সুনাম ক্ষুণ্ণ করা। - অনুমতি ছাড়া সংগঠনের পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা গ্রহণ। - শর্ত: ব্যবস্থা গ্রহণের আগে অভিযোগ যাচাই ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।
- 9৯. নেতৃত্ব ও সাংগঠনিক স্থায়িত্ব• যোগ্য নেতৃত্ব তৈরি ও দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা রাখা। • সংগঠনের নথিপত্র, সম্পদ ও পরিচয় সংরক্ষণ করা। • ব্যক্তিকেন্দ্রিক নয়, প্রাতিষ্ঠানিকভাবে সংগঠন পরিচালনা করা।
- 10১০. গঠনতন্ত্র সংশোধন• প্রয়োজন অনুযায়ী সংশোধনী প্রস্তাব দেওয়া যাবে। • কেন্দ্রীয় কমিটির সভায় আলোচনা ও অনুমোদনের মাধ্যমে সংশোধন করা হবে। • গুরুত্বপূর্ণ সংশোধনে সাধারণ পরিষদের অনুমোদন নিতে হবে।
সকল সদস্যের অঙ্গীকার
আমরা প্রত্যেকে ফাউন্ডেশনের ঐক্য, শৃঙ্খলা, আমানতদারি, পারস্পরিক সহযোগিতা এবং কোরআনের খেদমতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।