Marklet
আদর আহমেদ রিমন

page

আদর আহমেদ রিমন

সাহিত্য আমার অনুভূতির ভাষা, শব্দ আমার ভাবনার আশ্রয়।

আমি আদর আহমেদ রিমন। প্রেম, বিরহ, বিচ্ছেদ, স্মৃতি ও জীবনের নানা অনুভূতি নিয়ে লেখালেখি করি। সহজ অথচ আবেগনির্ভর ভাষায় মানুষের মনের কথাগুলো তুলে ধরাই আমার সাহিত্যচর্চার অন্যতম উদ্দেশ্য। আমার সাহিত্যজগতে আপনাকে স্বাগতম।

লেখক পরিচিতি

আদর আহমেদ রিমন একজন নবীন সাহিত্যিক। ২০০৮ সালের ৮ জানুয়ারি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। পিতা মো. মুক্তার আহমেদ ও মাতা রুবি বেগম। দুই ভাইয়ের মধ্যে তিনি জ্যেষ্ঠ। ২০২৪ সাল থেকে তাঁর লেখালেখির পথচলা। তাঁর রচনায় প্রেম, বিরহ, বিচ্ছেদ, স্মৃতি, জীবন-মৃত্যু, পরকাল, অস্তিত্বচেতনা এবং সামাজিক-সাংস্কৃতিক অনুভব নানা মাত্রায় প্রতিফলিত হয়। আবেগ ও জীবনের অন্তর্লীন কথাগুলোকে সহজ অথচ অনুভবনির্ভর ভাষায় তুলে ধরাই তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য।