Marklet
সহজ গান - বাংলার গান, মানুষের গান

page

সহজ গান

১. প্রেক্ষাপট ও উদ্যোগের ভাবনা

বাংলার লোকসঙ্গীত আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। নদী, প্রকৃতি, প্রেম, বিরহ, জীবনসংগ্রাম, আধ্যাত্মিকতা এবং মানুষের অন্তর্গত অনুভূতি থেকে জন্ম নেওয়া এসব গান প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। বাউল, লালনগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, ধামাইল, ময়মনসিংহ গীতিকা, হাসান রাজার গান, উকিল মুন্সী, বিজয় সরকারসহ অসংখ্য লোক ধারার গান বাংলা সংস্কৃতির অমূল্য সম্পদ। #বাউল #ভাওয়াইয়া #ভাটিয়ালি #লোকসঙ্গীত

গানকে কঠিন আয়োজন থেকে মানুষের সহজ জীবনে ফিরিয়ে আনা।

২. ভিশন, মিশন ও মূল উদ্দেশ্য

ভিশন: বাংলা লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী গানকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলা এবং গানকে কেন্দ্র করে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কমিউনিটি গড়ে তোলা। মিশন: বাংলা গানকে সহজ, স্বাভাবিক ও আন্তরিক পরিবেশনায় নতুন করে উপস্থাপন করা। নবীন ও অনাালোচিত শিল্পীদের জন্য একটি বিকল্প সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি করা এবং গান নিয়ে নিয়মিত সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগের সুযোগ সৃষ্টি করা।

৩. প্রথম পর্যায়: ডিজিটাল প্ল্যাটফর্ম ও লোকগান পুনর্নির্মাণ

  1. 1গানের নির্বাচনবাংলার বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় ও আবেগনির্ভর গান থেকে একটি নির্বাচিত তালিকা তৈরি করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিচ্ছেদ, প্রেম, বিরহ, জীবনবোধ ও মানবিক অনুভূতির গানগুলোতে।
  2. 2খালি গলায় গানের পরিবেশনাসহজ গানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হবে এর পরিবেশনার ধরন। প্রতিটি গান পরিবেশিত হবে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই। শিল্পীর কণ্ঠ, গানের কথা এবং সুরের স্বাভাবিক সৌন্দর্যই হবে মূল আকর্ষণ।
  3. 3ডিজিটাল কনটেন্ট ও প্রকাশনা পরিকল্পনাপ্রধান প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুক ও ইউটিউবকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইনস্টাগ্রাম ও অন্যান্য উপযোগী মাধ্যমে কনটেন্ট ছড়িয়ে দেওয়া হবে।

৪. দ্বিতীয় পর্যায়: সহজ গান মিউজিক নাইট ও কমিউনিটি ফেস্ট

  1. 1বিষয়ভিত্তিক মিউজিক নাইটপ্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট বিষয় বা সংগীতধারাকে কেন্দ্র করে অনুষ্ঠান আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে পুরনো দিনের বাংলা সিনেমার গান, রাধারমণের গান, অর্জন দত্ত, সুমন ও নচিকেতার গান, পুঁথি ও কথাভিত্তিক সঙ্গীত, র‍্যাপ ও সঙ্গীতের নতুন ধারা, শিশুদের গান এবং লোকগানের বিশেষ সন্ধ্যা।
  2. 2ভ্যানু ও পরিচালনা মডেলধানমন্ডির কোনো রেস্তোরাঁর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অনুষ্ঠান পরিচালনা করা যেতে পারে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ ভেন্যু, খাবার ও প্রয়োজনীয় সেবা দেবে; সহজ গান অনুষ্ঠান পরিকল্পনা, শিল্পী নির্বাচন, প্রচারনা ও কনটেন্ট তৈরির দায়িত্ব নেবে।

৫. তৃতীয় পর্যায়: স্কুলভিত্তিক শিশুদের সঙ্গীতচর্চা

সহজ গানের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে শিশু-কিশোরদের সঙ্গীতচর্চায় সম্পৃক্ত করা। বর্তমানে অনেক স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও নিয়মিত সঙ্গীতচর্চা, দলগত গান এবং বাংলা গানের ঐতিহ্য নিয়ে পরিকল্পিত কার্যক্রমের সুযোগ সীমিত। সহজ গান স্কুলগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে শিশুদের গান দল গড়ে তুলতে পারে।

৬. চতুর্থ পর্যায়: লোকসঙ্গীত গবেষণা, সংরক্ষণ ও জ্ঞানচর্চা

সহজ গান শুধু গান পরিবেশন ও অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দীর্ঘমেয়াদে বাংলা লোকসঙ্গীতের সংরক্ষণ ও গবেষণায় একটি কার্যকর ভূমিকা রাখতে চায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা লোকগান, গীতিকার, সুরকার, শিল্পী এবং সঙ্গীতের আঞ্চলিক বৈশিষ্ট্য নিয়ে পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ করা হবে।

৭. বাস্তবায়ন পরিকল্পনা ও সময়সীমা

  1. 1প্রথম ৩ মাস: প্রস্তুতি ও ডিজিটাল যাত্রাব্র্যান্ড পরিচিতি, লোগো ও সোশ্যাল মিডিয়া পেজ তৈরি, ৩০টি গান নির্বাচন ও স্বত্ব যাচাই, নতুন শিল্পী সন্ধান ও অডিশন, গান রেকর্ড ও ভিডিও নির্মাণ।
  2. 2৪র্থ-৬ষ্ঠ মাস: মিউজিক নাইট চালুধানমন্ডিতে একটি স্থায়ী ভেন্যু নির্বাচন, সপ্তাহে একটি করে মিউজিক নাইট আয়োজন, বিষয়ভিত্তিক সঙ্গীত সন্ধ্যা চালু।
  3. 3৭ম-৯ম মাস: কমিউনিটি সম্প্রসারণস্কুলভিত্তিক শিশুদের সঙ্গীতদল গঠনের পাইলট প্রকল্প, ৩টি স্কুলের সঙ্গে অংশীদারিত্ব, বিশেষ লোকসঙ্গীত সন্ধ্যা ও কমিউনিটি ফেস্ট।
  4. 4১০ম-১২তম মাস: প্রাতিষ্ঠানিক বিকাশবার্ষিক সহজ গান মিউজিক ফেস্ট আয়োজন, ডিজিটাল লোকগানের আর্কাইভের প্রাথমিক সংস্করণ।