Marklet

page

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে অভিভাবক সমাবেশ

প্রিয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিটি সন্তানের চোখে থাকে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন, আর সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। সন্তানকে শুধু শিক্ষিত করাই নয়, তাকে সৎ, মানবিক, দায়িত্বশীল, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রকৃত সাফল্য। মনে রাখতে হবে, অভিভাবকের সচেতনতা, শিক্ষকের আন্তরিকতা এবং প্রতিষ্ঠানের সঠিক নেতৃত্ব—এই তিনের সম্মিলিত প্রয়াসেই গড়ে উঠতে পারে একটি আলোকিত প্রজন্ম। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা জ্ঞানে-গুণে সমৃদ্ধ হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করুক। এই মহৎ লক্ষ্যকে সামনে রেখে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য, শিক্ষকদের ভূমিকা এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে পারস্পরিক মতবিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত অভিভাবক সমাবেশে আপনার সানুগ্রহ উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

আসুন, আমরা একসঙ্গে সন্তানের স্বপ্নকে বাস্তবে রূপ দিই এবং গড়ে তুলি জ্ঞানী, মানবিক ও আলোকিত আগামী প্রজন্ম।

তারিখ

২৯ নভেম্বর ২০২৬, রবিবার

সময়

বিকাল ৪:০০ ঘটিকা

স্থান

প্রতিষ্ঠানের অডিটোরিয়াম

বিনীত আমন্ত্রণে, অধ্যক্ষ ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ নাঙ্গলকোট, কুমিল্লা।