
birthday surprise
A Little Surprise For My Pakhi ♡
Happy Birthday, My Wife, My Sparrow, My GF, My Everything! 😙💖🎂
আজকের দিনে তুমি এই পৃথিবীতে এসেছিলে, আর জানো, তোমার জন্মদিনটা আমার কাছেও ভীষণ স্পেশাল। দেখতে দেখতে তোমার জীবনের আরও একটা বছর পার হয়ে গেল। এই বছরে তুমি অনেক কিছু পেয়েছো, আবার অনেক কিছু হারিয়েছো। আমি জানি তোমার জীবনটা সবসময় সহজ না। তবে এখন তুমি একা নও, আমি আছি। তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকতে চাই, তোমাকে জড়িয়ে ধরে বলতে চাই—আমি আছি, কোথাও যাচ্ছি না। আমার পাখি, আমি মাঝে মাঝে রাগ করি, অভিমান করি, কিন্তু এসবের মাঝেও তুমি আমার ভীষণ প্রিয় একজন মানুষ। তোমার সঙ্গে কথা বলা, তোমাকে জ্বালানো, তোমার রাগ ভাঙানো, তোমার ছোট ছোট আবদার—এসবের মাঝেই আমি আমার সুখ খুঁজে পাই। তুমি আমার বউ, এই কথাটা ভাবলেই অন্যরকম ভালো লাগে। 🥹❤️ আমি জানি না কীভাবে সুন্দর করে ভালোবাসার কথা বলতে হয়, শুধু এটুকু জানি, তোমাকে নিয়ে আমার মায়া দিন দিন আরও বাড়ছে। আমি চাই, যতদিন আমরা একসঙ্গে থাকব, ততদিন হাসব, ঝগড়া করব, আবার নিজেরাই রাগ ভাঙাব, আর দিনশেষে একে অপরের কাছেই ফিরে আসব। আর হ্যাঁ, তোমার জন্মদিনে তোমার ভাগ্যে আমার মতো একটা লুচ্চু এসে জুটেছে, এখন থেকে আরও বেশি জ্বালাবো, আদর করব, বিরক্ত করব—সব সহ্য করে নিতে হবে। 😂 Happy Birthday again, my love. অনেক খুশি থাকো। তোমার জীবনে সুন্দর সুন্দর দিন আসুক। আর যদি কখনো মন খারাপ হয়, মনে রেখো, একটা মানুষ আছে যে তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার ছায়া হয়ে থাকব। ✨ আমি জানি, তুমি এই বছর তোমার সবচেয়ে কাছের একজন মানুষকে হারিয়েছো, যার অভাব কখনো পূরণ করা সম্ভব না। তবুও আমি চেষ্টা করব তোমাকে একটু হলেও খুশি রাখতে। 🌸 অনেক অনেক অনেক ভালোবাসি তোমাকে, আমার বউ, আমার পাখি, আমার শান্তি। তুমি শুধু আমার পাশে থেকো, বাকি জীবনটা আমরা আমাদের মতো করে সুন্দর করে নেব। 😙💗🫂
Happy Birthday Pakhi 🎂 I Love You Forever — Your Luchchu ♡